পারমাণবিক অস্ত্র তৈরি না করার গ্যারান্টি দিয়েছে ইরান: ট্রাম্প

সিটিজেন ডেস্ক

ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তেহরানের কাছ থেকে এমন গ্যারান্টি পেয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শনিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন একটি গ্যারান্টি আমি চাইছিলাম। চমৎকার ব্যাপার হলো, তারা এ ব্যাপারে রাজি হয়েছে।
ট্রাম্পের তৃতীয় সন্তান এরিক ট্রাম্পের স্ত্রী লারা ট্রাম্পের পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ সেই পডকাস্ট সম্প্রচার করেছে।
ইরানের পক্ষ থেকে এই দাবির বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের যে ১ হাজার ২০০ কোটি ডলার ওয়াশিংটন ফ্রিজ করে রেখেছে, সেই অর্থ অবমুক্ত করলে তবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে তেহরান। এছাড়া ইরানের ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করা হবে বলে যে দাবি ট্রাম্প করেছেন সেটাকেও ভিত্তিহীন বলা হয়েছে।
প্রসঙ্গত, পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে টানাপোড়েন চলছে। ওয়াশিংটন কোনোভাবেই তেহরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে দিতে চায় না। ওয়াশিংটনের দাবি, শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পের আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে তেহরান এই দাবি বারবার অস্বীকার করেছে।
এরই জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। টানা ৪০ দিন ধরে সংঘাতের পর ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে মার্কিন বাহিনী। এখনও সেই বিরতি অব্যাহত রয়েছে, পাশাপাশি চলছে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা।
সূত্র: ফক্স নিউজ, ডেইলি সাবাহ, ডন

আমাদের ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি: ট্রাম্প