শিরোনাম

ইরানে হামলা সমাপ্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানে হামলা সমাপ্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের
মার্কিন যুদ্ধবিমান

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার অভিযোগে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে দেশটির বিভিন্ন স্থানে হামলা চালানোর পর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে সর্বশেষ দফার হামলা সম্পন্ন করেছে।

সংস্থাটি বলেছে, হরমুজ প্রণালিতে নৌচলাচলের জন্য ইরানের হুমকি দেওয়ার ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে মার্কিন বাহিনী ইরানের কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

সেনাবাহিনী বলেছে, তারা বন্দর আব্বাসসহ একাধিক স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করেছে।

এতে আরও বলা হয়েছে, মার্কিন বাহিনী বুধবার (১৫ জুলাই) ভোরে ৯০ মিনিটের এক অভিযানে গ্রেটার টুনব দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/