ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩৫

সিজেডএন ডেস্ক

ইরানের দক্ষিণ উপকূলসহ বিভিন্ন কৌশলগত স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির নিকটবর্তী বৃহত্তম দ্বীপ কেশম এবং বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া প্রণালির ওপর অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী সিরিকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটি ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ৪৯০ কিলোমিটার (৩০৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
অন্যদিকে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান প্রদেশের চাবাহার ও কোনারাকসহ বিভিন্ন স্থানে এবং রাস্ক শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এছাড়া আহভাজে গত কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যার মধ্যে একটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়। এতে হাসপাতালের শিশু ক্যান্সার চিকিৎসা বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে হাসপাতালটি খালি করে দেওয়া হয়।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
সূত্র: আল জাজিরা

ইরানে কি স্থল অভিযান চালাবে যুক্তরাষ্ট্র