শিরোনাম

মধ্যপ্রাচ্যে লেজার প্রযুক্তির যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যে লেজার প্রযুক্তির যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে শত্রুভাবাপন্ন ড্রোন এবং নজরদারি ঠেকাতে অত্যাধুনিক লেজার প্রযুক্তির দুটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজে মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন কৌশলগত এলাকায় নিরাপত্তার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা বিষয়ক পোর্টাল দ্য ওয়ার জোন এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস স্প্রুয়েন্স এবং ইউএসএস জন ফিন নামের দুটি মার্কিন যুদ্ধজাহাজে ওডিন (ODIN) নামক বিশেষ লেজার সিস্টেম যুক্ত করা হয়েছে। বর্তমানে ইউএসএস স্প্রুয়েন্স ডেস্ট্রয়ারটি আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবে এবং ইউএসএস জন ফিন ভারত মহাসাগরে যুদ্ধকালীন ডিউটিতে মোতায়েন রয়েছে।

ওডিন লেজার সিস্টেমটি মূলত প্রতিপক্ষের ড্রোনকে বিভ্রান্ত করতে এবং আকাশ ও সমুদ্রে চলমান যেকোনো জাহাজ, সাবমেরিন, মানবচালিত বিমান বা চালকহীন ড্রোনের ক্যামেরা ও সেন্সর পুরোপুরি বিকল করে দিতে সক্ষম। পোর্টালটির তথ্যমতে, মার্কিন নৌবাহিনী এ পর্যন্ত তাদের মোট ৯টি যুদ্ধজাহাজে এই ধরনের অস্ত্র মোতায়েন করেছে।

সূত্র: তাস

/এমএকে/