বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের প্রতিশোধ হিসেবে মার্কিন রাডার ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ‘অপারেশন লাইটনিং’ নামে পরিচিত প্রতিশোধমূলক হামলার দশম পর্বের অংশ হিসেবে কয়েক ঘণ্টা আগে এই হামলা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, তারা কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে মার্কিন বাহিনীর রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে।
আরেক দফায় বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত সুপার হক রাডার এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা স্থাপনায় ড্রোন হামলা করা হয়েছে বলে দাবি করেছে।
এর আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) কুয়েতে হামলার দায় স্বীকার করে বলেছিল, তারা আলি আল সালেম বিমানঘাঁটিতে একটি আগাম সতর্কীকরণ রাডার এবং মার্কিন সৈন্যদের একটি সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সূত্র: আল জাজিরা

ইরানে হামলা সমাপ্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের