আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা

সিটিজেন ডেস্ক

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।
ইসলামী রীতিনীতি অনুযায়ী সাধারণত মৃত্যুর কয়েক দিনের মধ্যে দাফন সম্পন্ন করার নিয়ম থাকলেও, ২৮ ফেব্রুয়ারি নিজ বাড়িতে এক হামলায় খামেনির মৃত্যুর পর তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। মার্চ মাসের শুরুতে ইরানি কর্মকর্তারা জানান, জানাজায় অভূতপূর্ব জনসমাগমের আশঙ্কায় লজিস্টিক বা ব্যবস্থাপনাসংক্রান্ত সীমাবদ্ধতার কারণে দাফন প্রক্রিয়া পেছাতে বাধ্য হন তারা।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-র প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের উপ-মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলি-জাদেহ জানিয়েছেন এ জানাজাকে কেন্দ্র করে রাজধানী তেহরান, কোম এবং মাশহাদ শহরে ৩ দিনব্যাপী শোক মিছিলের আয়োজন করা হবে। এর মধ্যে শুধু তেহরানের মূল অনুষ্ঠানটিই অন্তত ২৪ ঘণ্টা ধরে চলবে এবং সেখানে প্রায় ২ কোটি মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। অন্যদিকে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, নির্দিষ্ট কোনো তারিখ ও সময় উল্লেখ না করলেও জুনের মাঝামাঝি সময়ে এ জানাজা অনুষ্ঠিত হবে।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ইরান শাসন করা ৮৬ বছর বয়সী এ নেতার আকস্মিক মৃত্যুতে তেহরানের রাস্তায় অবিশ্বাস, উল্লাস এবং গভীর শোকের এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। খামেনির মৃত্যুর পর তার পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হলেও, দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

সামরিক বাহিনীকে মোজতবা খামেনির নতুন নির্দেশনা 