ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, থাকছে শর্ত

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ শর্তসাপেক্ষে হস্তান্তরে রাজি হয়েছে ইরান। তেহরানের সংশোধিত শান্তি প্রস্তাবে এ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
তবে যুক্তরাষ্ট্রের পরিবর্তে রাশিয়ার কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে ইরান।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল আরাবিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের জন্য ইরানের সর্বশেষ ১৪ দফা প্রস্তাবিত পরিকল্পনার ফাঁস হওয়া বিবরণ তুলে ধরেছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে এই প্রস্তাব পাঠানো হয়।
আল আরাবিয়া জানিয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচির সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পরিবর্তে দীর্ঘমেয়াদী পারমাণবিক অস্ত্র উৎপাদন স্থগিতকরণে সম্মত হয়েছে এবং দেশটি যুদ্ধকালীন ক্ষতিপূরণের পরিবর্তে অর্থনৈতিক সুবিধা চাইছে।
এদিকে, ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম সোমবার জানিয়েছে, তেহরান তার সর্বশেষ ১৪-দফা শান্তি পরিকল্পনা পাকিস্তানি মধ্যস্থতাকারীর কাছে হস্তান্তর করেছে।
সূত্রটি জানিয়েছে, ইরানের দেওয়া আগের ১৪ দফা প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে। এরপর ইরান কিছু সংশোধন করে পাকিস্তানের কাছে তাদের সর্বশেষ প্রস্তাবটি পেশ করেছে।
সূত্রমতে, ইরানের নতুন খসড়া প্রস্তাবে যুদ্ধ শেষ করার আলোচনা এবং যুক্তরাষ্ট্রের আস্থা অর্জনমূলক পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার প্রকাশিত একটি পৃথক প্রতিবেদনে তাসনিম ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটনের সর্বশেষ খসড়া প্রস্তাব পূর্ববর্তী প্রস্তাবগুলোর মতো নয়। সেখানে আলোচনা চলাকালীন ইরানের ওপর থেকে তেলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গৃহীত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া ৪০ দিনের লড়াইয়ের পর ৮ এপ্রিল ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়।
যুদ্ধবিরতির পর, ইরান ও মার্কিন প্রতিনিধিদল ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টাব্যাপী শান্তি আলোচনা করে। তবে কোনো চুক্তি ছাড়াই সেই আলোচনা শেষ হয়।
এরপর গত কয়েক সপ্তাহে উভয় পক্ষ পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত নিরসনের শর্তাবলি উল্লেখ করে বেশ কয়েকটি প্রস্তাবিত পরিকল্পনা বিনিময় করেছে বলে জানা গেছে।
সূত্র: সিনহুয়া

ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
যুদ্ধ অবসানে আবারও ১৪ দফা প্রস্তাব ইরানের