হরমুজে হামলা হলে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

সিজেডএন ডেস্ক

হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের জাহাজে হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে প্রতিটি আক্রমণের জবাব দেবে যুক্তরাষ্ট্র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ক্ষেপণাস্ত্র, রকেট কিংবা ড্রোন- হামলার মাধ্যম যা-ই হোক না কেন, হরমুজ প্রণালিতে কোনো জাহাজে আঘাত করা হলে তার সরাসরি জবাব দেবে মার্কিন বাহিনী। এ ধরনের প্রতিটি ঘটনার বিপরীতে ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে। এমনকি রাজধানী তেহরান ও এর আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকেও এই সামরিক পদক্ষেপের আওতায় আনা হবে।
এর আগের দিনও ইরানি কর্তৃপক্ষের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের ওপর মার্কিন হামলা এখনো শেষ হয়নি এবং যুক্তরাষ্ট্র এখনই সেখান থেকে সরে আসছে না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের ফলে ইরানের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুনর্নির্মাণ করে আগের জায়গায় ফিরিয়ে নিতে দেশটির অন্তত ২০ থেকে ২৫ বছর সময় লেগে যাবে।
সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত কী থামাতে পারবেন মধ্যস্থতাকারীরা