দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

সিজেডএন ডেস্ক

দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ। এছাড়া বাংলাদেশও ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করে দিয়েছে। ফলে উৎসবের মৌসুমে এ মাছ নিয়ে দুই দেশের বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পশ্চিমবাংলার মৎস্য আমদানিকারক সমিতি ও হাওড়া পাইকারি মাছ বাজারের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মাকসুদের মতে, প্রতিবছর দুর্গাপূজার আগে ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। কিন্তু এবার সেই সময় পেরিয়ে গেছে। শিগগিরই বাংলাদেশে ইলিশ ধরা বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে মাছ আমদানিরও সুযোগ নেই। বাংলাদেশ ২০১২ সালে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে। পরে ২০১৯ সাল থেকে দুর্গাপূজার আগে সীমিত সময়ের জন্য বিশেষ অনুমতিতে ইলিশ পাঠানো হচ্ছিল। এবার সেই সুযোগও নেই।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সচিব কার্তিক চক্রবর্তী বলেন, পেট্রাপোল দিয়ে ভারত থেকে বাংলাদেশে ইলিশের চলাচল বন্ধ হয়ে গেছে। তারা ভারতে ইলিশ আমদানির অনুমতি দেবে না বলেই মনে হচ্ছে। কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমরা জানি না বলেও জানান তিনি।
অন্যদিকে ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদাও দীর্ঘদিনের। ২০২০ সালে দেশটি ১ হাজার ৮৫০ মেট্রিক টন বাংলাদেশি ইলিশ আমদানি করেছিল। ২০২২ সালে আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৩০০ মেট্রিক টন। তবে ২০২৪ সালে তা কমে ৫৭৭ মেট্রিক টনে এবং গত বছর মাত্র ১৫০ মেট্রিক টনে নেমে আসে।
উল্লেখ্য গত দুই মাসে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশ।
সূত্র: ফার্স্টপোস্ট

প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রপ্তানি ভারতের