ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৪
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৭: ২৮

গত এক বছরের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার রাজধানী মস্কোসহ বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী। এ হামলায় অন্তত ৪ জন রুশ নাগরিক নিহত হয়েছেন।
রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় রাজধানী মস্কো অঞ্চলে তিনজন এবং ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একজন প্রাণ হারিয়েছেন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ জানান, উত্তর মস্কোর খিমকি এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন এবং ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা। এছাড়া মিতিশ্চি জেলার পোগোরেলকি গ্রামে আরও ২ ব্যক্তি নিহত হয়েছেন। গভর্নর আরও নিশ্চিত করেছেন, এ হামলায় বেশ কিছু বহুতল আবাসিক ভবন এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের বরাত দিয়ে জানিয়েছে, রাজধানী লক্ষ্য করে ধেয়ে আসা ৮১টি ড্রোন রাতভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রবিবার (১৭ মে) সকাল পর্যন্ত পুরো দেশজুড়ে মোট ৫৫৬টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। মস্কোর বৃহত্তম শেরেমেতিয়েভো বিমানবন্দরের ভেতরে ড্রোনের ধ্বংসাবশেষ পড়লেও সেখানে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
এ হামলা এমন এক সময়ে চালানো হলো যার কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ থামানোর বিষয়ে ইতিবাচক আভাস দিয়েছিলেন। ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেন, মস্কো ও কিয়েভ খুব দ্রুতই এ যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। তবে এই রাজনৈতিক আলোচনার মধ্যেও ইউক্রেনের অভ্যন্তরে রুশ হামলা অব্যাহত রয়েছে। খারকিভ অঞ্চলের ১৫টি এলাকায় গত ২৪ ঘণ্টায় রাশিয়ার হামলায় ৭ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় খেরসনের ইনহুলেটস গ্রামে রাশিয়ার ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে এক ৩৬ বছর বয়সী ইউক্রেনীয় যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা

/এমএকে/

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৮