শিরোনাম

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলয়ের ১২ সেনা আহত

সিটিজেন ডেস্ক
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলয়ের ১২ সেনা আহত
ড্রোন হামলায় এম৫৪৮ আলফা কার্গো ক্যারিয়ারে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সীমান্তবর্তী বসতি সোমেরাতে এ হামলা হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-এর বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সোমেরাতের একটি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়। ড্রোনটি সেখানে থাকা একটি কার্গো ক্যারিয়ারে আঘাত হানে।

এ হামলায় ১২ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন মাঝারি আহত এবং বাকি ১০ জনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে আইডিএফ।

ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি এম৫৪৮ আলফা কার্গো ক্যারিয়ারে আগুন ধরে যায়। সাধারণত এ ধরনের যান কামানের গোলা বা শেল পরিবহনে ব্যবহৃত হয়। হামলার সময় এতে গোলাবারুদ থাকায় ড্রোন আঘাতের পর বিস্ফোরণও ঘটে।

হামলায় ব্যবহৃত ড্রোনে ফাইবার অপটিক ক্যাবল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইডিএফ। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এ ধরনের ড্রোন ব্যবহারের ঘটনা বেড়েছে। এসব ড্রোন প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থায় প্রতিরোধ করা কঠিন বলে ধারণা করা হচ্ছে।

/এসএ/