পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ‘ভূতুড়ে কণা’র সন্ধানী ফ্রান্সিস হ্যালজেন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ‘ভূতুড়ে কণা’র সন্ধানী ফ্রান্সিস হ্যালজেন
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন বেলজিয়ামের বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। তার গবেষণার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে এ সম্মাননা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি।

নোবেল কমিটি সূত্রে জানা গেছে, আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে অসামান্য অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো কণা আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ফ্রান্সিস হ্যালজেনকে নোবেল সম্মাননায় ভূষিত করে।

অ্যান্টার্কটিকার গভীর বরফকে কাজে লাগিয়ে যে নিউট্রিনো শনাক্তকরণের কাজে ব্যবহার করা সম্ভব, তা ফ্রান্সিস হ্যালজেনই প্রথম অনুধাবন করেছিলেন। নিউট্রিনোকে অনেক সময় ‘ভূতুড়ে কণা’ (ঘোষ্ট পার্টিকেল) বলা হয়, কারণ এগুলো কোনো চিহ্ন না রেখেই পৃথিবী ও আমাদের শরীরের মধ্য দিয়ে অনায়াসে চলে যায় এবং পদার্থের সাথে এদের মিথস্ক্রিয়া অত্যন্ত বিরল। তার গবেষণার আলোকেই গড়ে ওঠে আইসকিউব অবজারভেটরি, যা পুরো এক ঘনকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। ২০১১ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর থেকেই আনুষ্ঠানিকভাবে মহাবিশ্বের নিউট্রিনো উৎসের সন্ধান ও গবেষণা শুরু হয়।

এর আগে, সোমবার (৫ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। ‘আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস’ আবিষ্কারের জন্য চলতি বছর যৌথভাবে চিকিৎসায় নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করে। সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর থেকে তার নামে এবং রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি।

প্রতি বছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীরা একটি স্বর্ণপদক, শংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ১২ লাখ ডলার) পান। কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকলে পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেন।

/এসবি/