শিরোনাম

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনায় হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনায় হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: পিবিএস নিউজ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ অক্টোবর) ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা নেবে কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি হস্তক্ষেপ করতে পারতেন, তবে পাকিস্তানের সঙ্গে তার প্রশাসনের সম্পর্ক অত্যন্ত ভালো। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রশংসা করে তিনি বলেন, তাদের প্রতি আমার ব্যক্তিগত সম্মান রয়েছে এবং পাকিস্তান ‘অসাধারণভাবে ভালো করছে।

টিটিপি ইস্যুতে টানাপোড়েন

পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুতে গত চার বছরের বেশি সময় ধরে কাবুল ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

সম্প্রতি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ওপর হামলা চালায় টিটিপি। এর প্রতিক্রিয়ায় গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে টিটিপির ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান বিমান বাহিনী। এতে দুই প্রদেশে অন্তত ৮০ জন নিহত হন বলে দাবি করা হয়।

সীমান্তে পাল্টাপাল্টি হামলা

আফগানিস্তান বিমান হামলার জবাবে গত ২৬ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর কয়েকটি চৌকিতে অতর্কিত হামলা চালানো হয়। পাকিস্তানের দাবি, এ হামলায় ৫৫ জন সেনা নিহত এবং কয়েকজন অপহৃত হন।

এর কয়েক ঘণ্টা পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। রাত ৩টা ৪৫ মিনিটে ‘অপারেশন গজব-লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করে দেশটির প্রতিরক্ষা বাহিনী। পাকিস্তানের দাবি, এ পর্যন্ত ওই অভিযানে ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন।

/এসএ/