শিরোনাম

বেইজিংয়ে বৈঠকে শি-পুতিন

সিটিজেন ডেস্ক
বেইজিংয়ে বৈঠকে শি-পুতিন

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই নেতার মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের উন্নয়ন সহযোগিতার পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকট নিয়েও আলোচনা হয়েছে।

বুধবার (১০ মে) চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, পুতিনের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যে সকল সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন শি।

অন্যদিকে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে পুতিন রাশিয়াকে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে তুলে ধরেছেন।

বৈঠকে শি পুতিনকে বলেছেন, দুই দেশের উচিত একে অপরের উন্নয়নে সহায়তা করা এবং আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত একটি বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলা।

পুতিন বলেছেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক ‘বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করছে’ এবং মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যেও রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/