নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭, নিখোঁজ ৯৭৭

সিজেডএন ডেস্ক

নেপালের পাহাড়ি ঢল ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭ জনে। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা থেকে জানানো হয়েছে, এখনও অন্তত ৯৭৭ জন মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৫১৭ জনই বিদেশি নাগরিক।
চারদিকের ধ্বংসস্তূপ সরিয়ে প্রতি মুহূর্তেই বের হয়ে আসছে একেকটি নিথর দেহ। সময় যত গড়াচ্ছে, নিখোঁজের স্বজনদের আশার আলো ততটাই নিভে আসছে। মারাত্মক এ দুর্যোগে আহত হয়েছেন অন্তত ১ হাজার ৪৭৩ জন। অবশ্য হতাহতের পরিসংখ্যান নিয়ে কিছুটা ভিন্ন তথ্যও দেখা গেছে। নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা এর আগে মৃতের সংখ্যা ৫৩৮ বলে জানিয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও প্রাণহানির হিসাব নিয়ে পুলিশ ও দুর্যোগ প্রশমন সংস্থার তথ্যে কিছুটা বৈসাদৃশ্য রয়েছে।
দুর্গত এলাকাগুলোয় এখন শুধুই স্বজনহারাদের আর্তনাদ। সেখানে জীবন বাঁচানো ও নিখোঁজদের উদ্ধারে পুরোদমে অভিযান চালানো হচ্ছে। বর্তমানে উদ্ধারকাজে নিয়োজিত আছেন পুলিশের ৪ হাজার ৪৭৩ জন সদস্য। তাদের সঙ্গে হাত মিলিয়ে দুর্গম এলাকাগুলোতে কাজ করছেন নেপাল সেনাবাহিনীর সদস্যরাও।
পাহাড়ি ঢলের আঘাত নেপালের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ চীন শাসিত তিব্বত পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেখানেও বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিব্বত অংশ থেকে অন্তত ৩০০ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। চীন সরকার শুরুতে তিব্বতে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরবর্তীতে নতুন কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে চীনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ আকস্মিক বন্যায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে।
সূত্র: কাঠমাণ্ডু পোস্ট

বন্যায় নিহত নারীর কানের দুল চুরি, নেপালে ২ যুবক গ্রেপ্তার