বন্যায় নিহত নারীর কানের দুল চুরি, নেপালে ২ যুবক গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক

চীন-নেপাল সীমান্তবর্তী এলাকার ভয়াবহ বন্যায় চারপাশে যখন স্বজনহারা মানুষের হাহাকার ঠিক তখনই এক অমানবিক ঘটনার দেখলো নেপাল। নারায়ণী নদীতে ভেসে আসা এক নারীর মরদেহ পানি থেকে তুলে তার কান ছিঁড়ে স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের এক ভিডিও ফুটেজ ঘিরে নেপালজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, নদীর স্রোত থেকে এক নারীর নিথর দেহ কাঠের তক্তা ও চুল ধরে তীরের দিকে টেনে আনছেন দুই ব্যক্তি। এরপর উদ্ধারের ভান করে চরম নৃশংসতায় মরদেহের দুই কান ছিঁড়ে স্বর্ণের দুল খুলে নেওয়া হয়। ঘটনার সময় তীরের চারপাশে অনেকে উপস্থিত থাকলেও কেউ তাদের থামাতে এগিয়ে আসেননি। নীরব দর্শক হয়ে মুঠোফোনে দৃশ্যটির ভিডিও ধারণ করছিলেন।
ভিডিওটি ছড়ানোর পরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। ফুটেজ বিশ্লেষণ করে চিতওয়ান পুলিশ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দুই অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ২৫ বছর বয়সী মদন গুরুং এবং ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভরতপুর মেট্রোপলিটন সিটির ১ নম্বর ওয়ার্ডের পোখরা বাস পার্ক এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
চিতওয়ান পুলিশ নিশ্চিত করেছে, সীমান্ত এলাকার পাহাড়ি ঢল ও বন্যায় ভেসে গিয়েই ওই নারী মারা গিয়েছিলেন। মর্মান্তিক এ ঘটনায় কঠোর অবস্থান নিয়ে পুলিশ। ‘দুর্যোগের মতো সময়ে অসহায় ও দুর্গতদের ওপর এরকম অমানবিক কর্মকাণ্ড কিংবা লুটপাট কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’ পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি

আবারও বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত চীনের 