হুথিরা ফোন করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না: ট্রাম্প

সিজেডএন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, লোহিত সাগরের কৌশলগত এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর যুক্তরাষ্ট্রকে তাদের সঙ্গে সংঘাতে না জড়ানোর অনুরোধ জানিয়েছে ইয়েমেনের হুথিরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) ট্রাম্প বলেন, ‘হুথিরা আমাদের ফোন করে জানিয়েছে তারা আমাদের সঙ্গে লড়তে চায় না। তারা চায় না আমি তাদের পিছু নিই।’ মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, হুথিরা বেশিরভাগ জাহাজকে নিরাপদে যেতে দিচ্ছে এবং একটি দেশের ওপর তারা খুব একটা খুশি নয়।
ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হুথি বিদ্রোহীরা। এর মধ্যে কৌশলগত কিছু দ্বীপপুঞ্জ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিও রয়েছে। এ প্রণালিটি সৌদি আরব থেকে এশিয়ায় অপরিশোধিত তেল সরবরাহের প্রধান পথ। সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, লোহিত সাগরের এ গুরুত্বপূর্ণ নৌপথে হুথিদের এগিয়ে যাওয়া রোধ করতে সৌদি আরব ট্রাম্পকে দুবার সামরিক হামলার অনুরোধ করলেও তিনি তা নাকচ করে দেন।
এরই মধ্যে সৌদি আরব জানিয়েছে, ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন হামলার কারণে তাদের পূর্ব-পশ্চিম পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আপাতত কোনো সামরিক পাল্টা পদক্ষেপ নেয়নি রিয়াদ। ইরাক এ ঘটনার তদন্ত শুরু করেছে। দেশটি জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী ইরাক-ইরান সীমান্তের আল-তিবে এলাকায় একটি ড্রোন লঞ্চার খুঁজে পেয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইরানের সঙ্গে সংযোগকারী তিনটি সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে ইরাক।
সৌদি তেল পাইপলাইনে হামলার পেছনে ইরান ‘সম্ভবত’ জড়িত বলে মন্তব্য করলেও ট্রাম্প কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
চলতি সপ্তাহে হুথিদের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের তেল স্থাপনাগুলো বারবার লক্ষ্যবস্তু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় দেশটির দক্ষিণ সীমান্তে হুথিদের ছোঁড়া এক গোলায় দুজন আহত হয়েছেন।
সূত্র: মিডল ইস্ট আই

মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদারের দরকার নেই: পেজেশকিয়ান