ভোট না দিলে ‘নরকে যেতে হবে’: ট্রাম্প

ভোট না দিলে ‘নরকে যেতে হবে’: ট্রাম্প
সিজেডএন ডেস্ক

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান সমর্থকদের ভোটকেন্দ্রে টানতে কোনো রাখঢাক রাখছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে দলীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সমর্থকদের ভোট দেওয়ার জন্য তাগিদ দিয়েছেন তিনি। এমনকি ভোট না দিলে সমর্থকদের কপালে কী আছে, তা বলতে গিয়ে তিনি টেনে এনেছেন কঠোর এক মন্তব্য।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ডালাসের সম্মেলনে ট্রাম্প উপস্থিত জনতাকে শপথ করিয়েছেন যেন তারা নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি বন্ধু ও স্বজনদেরও ভোটকেন্দ্রে আনেন। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন, ‘জানেন, যদি ভোট না দেন তাহলে কী হবে? আপনারা নরকে যাবেন।’
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, মাত্র ১৯ মাসের ব্যবধানে তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে একটি অন্ধকার যুগ থেকে এক সোনালি যুগে নিয়ে গেছে। মার্কিন শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী অবস্থা, ওষুধের দাম কমানো এবং সামরিক বাজেট বাড়ানোর মতো বিষয়গুলোকে নিজের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি। তার দাবি, এসব পদক্ষেপের কারণেই যুক্তরাষ্ট্র আজ বিশ্বের জ্বালানি ও সামরিক পরাশক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
এ সময় ট্রাম্প বলেন, ‘১৯ মাসে আমি আমার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছি।’ অবৈধ সীমান্ত পারাপার প্রায় ঠেকিয়ে দেওয়া এবং ওভারটাইম আয়, বকশিশ ও সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর কর ছাড় দেওয়ার মতো বিষয়গুলোও তার ভাষণে গুরুত্ব পায়। ডেমোক্র্যাটরা ক্ষমতায় ফিরলে দেশের তেল ও গ্যাস শিল্প ধ্বংস হওয়াসহ নাগরিকদের ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ট্রাম্পের আগে সম্মেলনে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রতিনিধি পরিষদ ও সিনেটে দলের আধিপত্য বজায় রাখতে ভোটারদের সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। ভ্যান্স তার বক্তব্যে বলেন, ‘কোনো একটি নীতিগত বিষয়ে আমাদের সঙ্গে মতপার্থক্য থাকলেই দেশের দায়িত্ব একদল উন্মাদের হাতে তুলে দেবেন না।’ তিনি আরও যোগ করেন, ‘এই দেশ আমাদের বাবা-মা এবং তাদের আগের প্রজন্মের কাছ থেকে পাওয়া উত্তরাধিকার।’
সূত্র: আনাদোলু এজেন্সি

ইসরায়েলি চাপেই ভেস্তে গেছে মার্কিন-ইরান শান্তি আলোচনা: ইরানি অধ্যাপক