আগামী ১০ বছরের মধ্য বিলীন হয়ে যাবে ক্যানসার: অ্যানথ্রপিক সিইও

সিটিজেন জার্নাল ডেস্ক

জনপ্রিয় এআই মডেল ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই দাবি করেছেন, আগামী দশকেই ক্যানসার, হৃদরোগ কিংবা মানসিক রোগের মতো জটিল ব্যাধিগুলো কেবল অতীতের ইতিহাস হয়ে দাঁড়াতে পারে। তার মতে, সঠিক উপায়ে এআই ব্যবহার করা গেলে জীববিজ্ঞান গবেষণা এবং নতুন ওষুধ আবিষ্কারের গতি কয়েক গুণ বেড়ে যাবে। এটি বহুদিনের অমীমাংসিত স্বাস্থ্যসমস্যার দ্রুত সমাধান এনে দেবে।
আমোদেই একা নন, একই সুরে কথা বলেছেন ইলন মাস্ক ও গুগলের এআই প্রধান ডেমিস হাসাবিসও। হাসাবিসের বিশ্বাস, যেখানে নতুন একটি ওষুধ আবিষ্কার করতে বছরের পর বছর সময় অপচয় হয়, এআইয়ের হাত ধরে সেই কাজ নেমে আসবে মাত্র কয়েক সপ্তাহে। গুগলের ‘আলফাফোল্ড’ প্রোটিনের গঠন বিশ্লেষণে ইতোমধ্যে যে বিপ্লব ঘটিয়েছে, তা এ আশার পালে হাওয়া দিয়েছে। ইলন মাস্কের মতে, অদূর ভবিষ্যতে সাধারণ মানুষও এআইয়ের কল্যাণে অতি উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।
তবে প্রযুক্তি দুনিয়ার এ বাঁধভাঙা আনন্দের বিপরীতে চিকিৎসাবিজ্ঞান ও ওষুধশিল্পের বিশেষজ্ঞরা শোনালেন অন্য কথা। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লাইডেন এ সময়সীমাকে একদমই বাস্তবসম্মত মনে করেন না। তার মতে, প্রায় ১০ হাজার রাসায়নিক যৌগ নিয়ে কাজ করতে গিয়ে ৫০টি এআই প্রতিষ্ঠানকে পাশে পাওয়া গেলেও, শেষ পর্যন্ত এআই নিজে থেকে কার্যকর কোনো ওষুধ তৈরি করতে পারেনি।
বিশেষজ্ঞদের মতে, কম্পিউটারের পর্দায় সম্ভাব্য ওষুধের কোনো অণু বা মলিকিউল খুঁজে পাওয়া মানেই কিন্তু কোনো রোগের স্থায়ী চিকিৎসা পাওয়া নয়। এরপর রয়েছে ল্যাবরেটরির কণ্টকাকীর্ণ পথ, পশুর শরীরে পরীক্ষা, মানবদেহে দীর্ঘমেয়াদি ক্লিনিক্যাল ট্রায়াল এবং প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়া। সব মিলিয়ে এ পুরো প্রক্রিয়া পার হতে সাধারণত ১০ থেকে ১২ বছর সময় লেগেই যায়।
বিখ্যাত চিকিৎসাবিষয়ক বিশেষজ্ঞ এরিক টোপোল এবং প্রযুক্তি গবেষক গ্যারি মার্কাসও মনে করিয়ে দিয়েছেন, মানবদেহের জটিল সব জৈবিক প্রক্রিয়া পুরোপুরি বুঝে নিজে থেকে ওষুধ আবিষ্কার করার মতো জাদুকরি ক্ষমতা বর্তমানের এআই মডেলগুলোর এখনো হয়নি।
এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে এআইয়ের মাধ্যমে উদ্ভাবিত কোনো নতুন ওষুধ বাস্তবে বাজারে আসেনি। তাই প্রযুক্তি নিয়ে উন্মাদনা থাকতেই পারে, তবে অবাস্তব সময়সীমা সামনে এনে সাধারণ মানুষের মনে অতিরিক্ত প্রত্যাশার বেলুন ফুলিয়ে না দেওয়ার পক্ষেই মত দিয়েছেন অভিজ্ঞ চিকিৎসাবিজ্ঞানীরা।