ডেঙ্গুতে মুত্যু ৫০০ ছুঁই ছুঁই

ডেঙ্গুতে মুত্যু ৫০০ ছুঁই ছুঁই
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর মিছিলের সঙ্গে পাল্লা দিয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে।
রবিবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৯৫২ জন। তার মধ্যে শুধু ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৮৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৯১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ২০৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে শুধু ঢাকা বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৫ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৮১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২