হামের প্রাদুর্ভাব: আরও ৩ শিশুর প্রাণহানি, মোট ১০৮৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ৩ শিশুর প্রাণহানি, মোট ১০৮৭
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

হামের উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৮৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৯৮০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (শনিবার) পর্যন্ত মোট ২ লাখ ৭ হাজার ৯১২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৮৬ এবং নিশ্চিত হামে আরও ১০১ শিশু মারা গেছে।

/এফআর/