হামের প্রাদুর্ভাবে আরও ৪ শিশুর প্রাণহানি, মোট ১১৪৪

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে নিয়ে চার শিশু মারা গেছে। তাদের মধ্যে সিলেট বিভাগে দুইজন এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৯৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ৩৩২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে এক হাজার ২৫১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ২ লাখ ২৩ হাজার ৭৪১ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৯২৭ শিশু। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ এবং নিশ্চিত হামে আরও ১০৪ শিশু মারা গেছে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭১ হাজার ৬৮০ শিশু।

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু