শিরোনাম

ভ্যাকসিন নিলেই যে হাম হবে না, তা বলা যায় না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ভ্যাকসিন নিলেই যে হাম হবে না, তা বলা যায় না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ভ্যাকসিন নিলেই যে একটা বাচ্চার হাম হবে না, এটা কিন্তু বলা যায় না। কলেরা নির্মূল করা হয়েছে। এখনও কিন্তু কলেরা হচ্ছে। আপনার যদি পচা খাবার খেয়ে যান, তাহলে তো কলেরা হবে। ঠিক হামের ক্ষেত্রেও একই জিনিস।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ঈদে ছুটি বাতিল করা হয়েছে। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের, নার্সের ছুটি হবে না।

তিনি বলেন, ঈদের সময় মায়েরা হাম আক্রান্ত শিশুদের আত্মীয়-স্বজনের বাড়িতে নিয়ে না যাওয়ার অনুরোধ করছি। একই সঙ্গে বাচ্চাগুলো যেন অনেক ভিড় আছে এমন জায়গায়ও নিয়ে না যায়।কারণ এটা হাইলি ছোঁয়াচে রোগ। এটা তো সংস্পর্শে গেলেই, শ্বাস-প্রশ্বাসে, দৈনিক মানে সংস্পর্শ লাগলে এটা ছড়ায়। কাজেই এটা থেকেও সবার চেষ্টা করতে হবে।

/এসবি/