আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

সিজেডএন ডেস্ক

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের অংশ হিসেবে আরও ২৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ওমনি এয়ারের বিশেষ ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তাদের নিজ-নিজ গন্তব্যে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত আসা বাংলাদেশিরা বিভিন্ন সময়ে উন্নত জীবনের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ছেড়েছিলেন। পরে দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে সীমান্ত অতিক্রমের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেন। বিভিন্ন দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে অপমানজনকভাবে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশিদেরও ফেরত পাঠানো শুরু হয়।
২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত আগের হিসাবে অন্তত ২৯৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় ওয়াশিংটন।
জানা গেছে, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর, তিনজন সিলেটের এবং বাকিরা কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারা।
এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ৩৬৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত