মালদ্বীপে ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৪: ০৮

মালদ্বীপে আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে হানজালা (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
হানজালা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নং ওয়ার্ডের আবদুল সামাদের ছেলে। মাত্র ৭-৮ মাস আগে তিনি জীবিকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন।
সূত্রে জানা গেছে, হানজালা মালদ্বীপের একটি বৈধ কোম্পানিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু ওয়ার্ডের একটি ১০ তলা ভবনের ছাদে থাকা গাছে পানি দিতে যান তিনি। এসময় গাছের সুরক্ষায় দড়ি বাঁধার কাজ করার গিয়ে হঠাৎ পা ছিটকে নিচে পড়ে যান। নিচে অন্য একটি ভবনের টিনের চালের ওপর পড়ে গুরুতর আহত হন হানজালা।
স্থানীয় প্রবাসী এবং উদ্ধারকারী টিম তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টা ২০ মিনিটে হানজালার মৃত্যু হয়।
বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান গণমাধ্যমকে বলেন, ‘রাত ২টার দিকে হানজালার মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে আমাদের জানানো হয়। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
হানজালার আত্মীয় মালদ্বীপ প্রবাসী সেলিম ও মাসুদ গণমাধ্যমকে জানান, ‘হানজালার পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তাই তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের কাছে হানজালার মরদেহ দ্রুত দেশে পাঠানোর সহযোগিতা কামনা করছি।’

/এফআর/

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু, ঢাকার নিন্দা