আবারও একসঙ্গে দেব-শুভশ্রী, প্রকাশ্যে ‘দেশু ৭’ এর টিজার

বিনোদন ডেস্ক

আসন্ন দুর্গাপূজায় রুপালি পর্দায় ফের একসঙ্গে হাজির হচ্ছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। এই চর্চিত জুটির নতুন সিনেমা ‘দেশু ৭’ নিয়ে দর্শকমহলে এখন তুমুল উন্মাদনা। ছবি মুক্তির বেশ কিছুটা সময় বাকি থাকলেও, মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রিমিয়ারের ৭ হাজার গোল্ডেন টিকিট বিক্রি হয়ে গেছে। এ জোয়ারের মাঝেই সোমবার (৩১ আগস্ট) ফেসবুক লাইভে প্রকাশ করা হয় সিনেমাটির রোমাঞ্চকর টিজার।
লাদাখের মনোরম প্রাকৃতিক আবহে একদিকে যেমন দুই হাতে বন্দুক ও জ্বলন্ত বোতল হাতে মারকুটে অ্যাকশনে দেখা গেছে দেবকে, অন্যদিকে শুভশ্রীর সঙ্গে তার গভীর কেমিস্ট্রিও নজর কেড়েছে। ছবিতে দেবের চরিত্রের নামও ‘দেব’। বহু বছর আগে বিচ্ছেদ হয়ে যাওয়া দুটি মানুষের ফের পরিস্থিতির চাপে মুখোমুখি হওয়ার গল্পই যেন ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে।
টিজারের শুরুতেই শুভশ্রীর কণ্ঠে শোনা যায়, ‘তুমি কে? আমি যে দেবকে চিনতাম তুমি তো সে নও’! আর টিজারের শেষদিকে শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘তুমি ফিরে যাও দেব’। জবাবে দেব বলেন, ‘এবার ফিরলে একা ফিরব না। তোমাকে নিয়ে ফিরব’। টিজারজুড়ে রহস্যের আবহ ঘনীভূত করেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আর ছবিটির সঙ্গে বার্তা দেওয়া হয়েছে- ‘পেয়েও পেলাম না, হারিয়েও হারালাম না’।
ছবিটি ঘিরে দর্শকের এমন অভূতপূর্ব ভালোবাসায় আপ্লুত দেব। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘২ ঘণ্টার মধ্যে ৭ হাজার টিকিট বিক্রি করেছি। তখনো না ছবির টাইটেল ঠিক ছিল, না গল্প। এখনো আমাদের কাছে অনুরোধ আসে আরও গোল্ডেন টিকিটের ব্যবস্থা করতে। আমরা নিজেরাও জানি না কেন দর্শকরা আমাদের এত ভালোবাসে। আমরা ভাগ্যের চক্রে আলাদা হয়ে গিয়েছি বলে ভালোবাসে। নাকি আমরা এমন কিছু ভালো কাজ করেছি তার জন্য সবাই ভালোবাসে। আমার এই পুরো সময়টায় একটাই ভয় ছিল, তাদের সেই ভরসা যেন নষ্ট না হয়।’
দেব-শুভশ্রী জুটির সপ্তম ছবি হওয়ায় প্রাথমিকভাবে ‘দেশু ৭’ নামটি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে নামটি এতটাই ছড়িয়ে পড়ে যে আপাতত এই শিরোনামেই এগোচ্ছে ছবিটির প্রযোজনা দল। দেব-শুভশ্রী ও অনির্বাণ ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, সুস্মিতা রায়, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য। সবকিছু ঠিক থাকলে ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

শাকিব খান নয়, ব্যবসায়ীকে বিয়ে করলেন মিষ্টি জান্নাত
-CznNewsLab-be45a2-256x144.webp)