তৃতীয় দফায় তানিয়া বৃষ্টির সফল অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক

অপারেশন থিয়েটারে আবারও ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এ নিয়ে তৃতীয়বারের মতো অস্ত্রোপচারের মুখোমুখি অভিনেত্রী।
সম্প্রতি টানা তৃতীয়বারের মতো তার মস্তিষ্কে ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন।
নিজের লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।’
গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে প্রথমবার ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়ার। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফলে বিলম্ব না করে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।
পরবর্তীতে গত মার্চে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতে তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাকে আবারও ভারতে যেতে হয়।
গত ১ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন তানিয়া, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবিটির ক্যাপশনে নিজেকে সাহস জুগিয়ে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’