‘এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল’

‘এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল’
বিনোদন ডেস্ক

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বাকি আছে আর মাত্র ৪ দিন। এর মধ্যেই ফুটবলপ্রেমিদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ তালিকায় পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। অভিনেতা-অভিনেত্রীরা তাদের পছন্দের দলের পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে যাচ্ছেন। এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রিয় দলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে হলুদ, সবুজ ও নীল রঙের একটি শাড়ি পরেছেন অভিনেত্রী। ছবিতে তাঁকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাত নাড়তে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে ব্রাজিলের বড় একটি পতাকা, একটি ফুটবল এবং বিশ্বকাপের পরিচিত অনুষঙ্গ ভুভুজেলা যুক্ত করেছেন।
পোস্টের ক্যাপশনে হিমি লিখেছেন, ‘এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল’।
পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হয়ে যায়। অনেকেই অভিনেত্রীর কথার সঙ্গে একমত পোষণ করেছেন। অনেকেই আবার কমেন্টে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কথা বলছেন।
প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২৬। এবারই প্রথম ৪৮ দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আসরে হেক্সা মিশনে আছে ব্রাজিল। অন্যদিকে চতুর্থবারের মতো ট্রফি হাতে তোলার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের ৩ চ্যানেল