আত্মহত্যা করলে মায়া হয়, আর ডিভোর্স দিলে বলেন খারাপ মেয়ে: ফারিয়া

বিনোদন ডেস্ক

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে শোবিজ অঙ্গনে চলছে তুমুল আলোচনা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
বৃহস্পতিবার (৫ মার্চ) ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয়! আর আত্মহত্যা না করে ডিভোর্স হলে বলেন, খারাপ মেয়ে, নষ্টা, বাচ্চার জন্যও বিয়ে টিকাতে পারলো না, ছাড় না দিলে বিয়ে টিকে না, এই যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে, ব্লা ব্লা।
শবনম ফারিয়া তার পোস্টে আরও উল্লেখ করেন, ডিভোর্সের পর আবার কখনো বিয়ে হলে বলেন বা*ভাতা**রি, কত নম্বর বিয়ে, এইটা কয়দিন টিকবে দেখবো, এত ঢং কইরেন না জামাই নিয়ে, এইটাও টিকবে না, ব্লা ব্লা।
নেটিজেনরা মনে করছেন, ইকরার আত্মহত্যার প্রেক্ষাপটে সমাজের এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনাকে ঘিরে দেশের শোবিজ অঙ্গনে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে। ইকরার মৃত্যুর পর থেকেই সামাজিক মাধ্যমে অভিনেতা জাহের আলভী ও তার সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্ক নিয়ে নানা বিতর্ক চলছে।
সামাজিক মাধ্যমে অভিযোগ উঠেছে, আলভীর সঙ্গে তিথির কথিত বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত। এ ঘটনায় শোবিজ অঙ্গনের একটি অংশ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।