আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা বিটিএস

বিনোদন ডেস্ক

বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস’ (এএমএ)-এর ৫২তম আসরে শীর্ষ সম্মান লুফে নিয়েছে জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। সামরিক কারণে দীর্ঘ বিরতিতে থাকা সত্ত্বেও বিন্দুমাত্র ভাটা পড়েনি ভক্তদের ভালোবাসার জোয়ারে। তার প্রমাণস্বরূপ দ্বিতীয়বারের মতো বছরের সেরা শিল্পী বা ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ খেতাব লুফে নিয়েছে তারা। এর আগে ২০২১ সালেও এই গৌরব অর্জন করেছিল ব্যান্ডটি। এবারের আসরে শীর্ষ সম্মানের পাশাপাশি সং অব দ্য সামার এবং সেরা পুরুষ কে-পপ শিল্পীসহ মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিজেদের রাজত্ব ধরে রেখেছে বিটিএস।
বিটিএসের পাশাপাশি এবারের আসরে নতুন ধারার আলো ছড়িয়েছে নবাগত পপ ব্যান্ড ‘ক্যাটসআই’। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ পেরিয়ে তারা নিজেদের করে নিয়েছে মর্যাদাপূর্ণ ‘নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার’ বা বছরের সেরা নবাগত শিল্পীর পুরস্কার। একই সঙ্গে সেরা মিউজিক ভিডিও এবং ব্রেকথ্রু পপ আর্টিস্টের ট্রফিও গেছে এ ব্যান্ডের ঝুলিতে। অন্যদিকে নবাগত বিভাগে পুরস্কার না পেলেও মঞ্চ কাঁপানো পারফরম্যান্সে নজর কেড়েছেন গায়ক সোম্বর। ‘ব্যাক টু ফ্রেন্ডস’ গানের জন্য সেরা রক/অল্টারনেটিভ গান এবং ‘আই বেয়ারলি নো হার’ ব্যান্ডের জন্য সেরা রক/অল্টারনেটিভ অ্যালবামসহ মোট তিনটি ট্রফি জয় করেন তিনি।
এবারের আসরে যৌথভাবে বছরের সেরা গানের পুরস্কার ঘরে তুলেছেন ইজেআই, অড্রে নুনা এবং রেই আমি; ‘কে-পপ ডেমন হান্টার্স’ সাউন্ডট্র্যাকের ‘গোল্ডেন’ গানটির জন্য এ স্বীকৃতি পান তারা। তবে এএমএর এবারের বিশেষ নিয়ম অনুযায়ী, শুধুমাত্র সশরীরে উপস্থিত থাকা তারকাদের নামই মূল মঞ্চে ঘোষণা করা হয়। ফলে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ এর মতো অন্যতম শীর্ষ পুরস্কারের ঘোষণাটি মূল লাইভ সম্প্রচারে দেখানো সম্ভব হয়নি, যা পরবর্তীতে সাবরিনা কার্পেন্টারের ‘ম্যানস বেস্ট ফ্রেন্ড’ অ্যালবামের ঝুলিতে যায়। পুরস্কারের সংখ্যার বিচারে বিটিএস, ক্যাটসআই, সোম্বর ও সাবরিনা কার্পেন্টারের পাশাপাশি কার্ডি বি, ব্রুনো মার্স এবং হান্টার/এক্স ব্যান্ডের কণ্ঠশিল্পীরা তিনটি করে ট্রফি জিতে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন।
এ মহোৎসবে বড় ধরনের চমক ও ধাক্কা লেগেছে পপ কুইন টেইলর সুইফটের ভক্তদের মনে। সর্বোচ্চ আটটি মনোনয়ন পেয়েও এবার সম্পূর্ণ খালি হাতে ফিরতে হয়েছে তারকাকে। তবে ৪০টি এএমএ ট্রফি জয়ের রেকর্ড নিয়ে ইতিহাসের সর্বোচ্চ পুরস্কারজয়ী হিসেবে তার আসনটি এখনো কেউ ভাঙতে পারেনি। সুইফটের মতোই দুর্ভাগ্যজনকভাবে সাতটি মনোনয়ন পাওয়া অলিভিয়া ডিন এবং ছয়টি করে মনোনয়ন পাওয়া লেডি গাগা ও অ্যালেক্স ওয়ারেনও কোনো ট্রফি ছাড়াই এবারের আসর শেষ করেছেন।

ঈদে আসছে বালামের ‘মাওলা’
বক্স অফিস কাঁপাচ্ছে ‘দৃশ্যম ৩’