সাত মাস পর মঞ্চে ফিরছেন প্রীতম হাসান

সাত মাস পর মঞ্চে ফিরছেন প্রীতম হাসান
নিজস্ব প্রতিবেদক

প্রায় সাত মাস ধরে মঞ্চে দেখা যাচ্ছে না দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানকে। এই সময়ে তিনি আমেরিকা ও অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়িয়েছেন। তবে বিরতি ভেঙে আবার মঞ্চে ফিরছেন প্রীতম হাসান।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে গাইবেন তিনি। ‘মনসুন’ বিটস শিরোনামের উৎসবটি আয়োজন করছে এনভিরো ইভেন্টস।
মূলত বর্ষার আবহকে উদযাপনের জন্যই এই বিশেষ আয়োজন। এতে প্রীতম হাসান ছাড়াও থাকছে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’, ‘অড সিগনেচার’ ও ‘রেনেসাঁ’। এছাড়া একক পরিবেশনায় আরো থাকবেন ডিজে শিমার ও শিবু।
গান ছাড়াও বর্ষা উদযাপনের নানা থাকবে অনুষঙ্গ। আয়োজনটির টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইতে। প্রতিটি টিকিটের মূল্য ৮০০ টাকা। ‘মনসুন বিটস’ উৎসবের খবরটি নিজের ফেসবুকেও জানিয়েছেন প্রীতম। ভক্তদের আহ্বান করেছেন টিকিট সংগ্রহের জন্য।

ইমাম-উলামাদের আপত্তির কারণে কিশোরগঞ্জে অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট স্থগিত

-CznNewsLab-2a1688.jpg)