শিরোনাম

রাতে টিএসসি মাতাবেন তুহীন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
রাতে টিএসসি মাতাবেন তুহীন
‘আভাস’ ব্যান্ডের প্রধান ভোকালিস্ট তানযীর তুহীন (মাঝে)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’-এর কনসার্ট। শনিবার (২২ আগস্ট) রাত ৮টায় কনসার্টটি শুরু হওয়ার কথা রয়েছে। ‘কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল’-এ কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।

বিষয়টি নিশ্চিত করেছেন আভাসের প্রধান ভোকালিস্ট তানযীর তুহীন। কনসার্ট উপলক্ষে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি তিনি শ্রোতা-দর্শকদের সরাসরি টিএসসিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। ব্যান্ডের অফিশিয়াল পেজ থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে আজ রাত ৮টায় টিএসসিতে পারফর্ম করার তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভিডিও বার্তায় তুহীন জানান, কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত এ কনসার্টে সংগীতপ্রেমীদের সঙ্গে দেখা হবে। বার্তায় গান পরিবেশনের পাশাপাশি টিএসসিতে সবার সঙ্গে আড্ডায় মেতে ওঠার আশাবাদ ব্যক্ত করেন এই শিল্পী।

প্রসঙ্গত, জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ থেকে বের হয়ে ‘আভাস’ গড়েছেন সংগীতশিল্পী তানযীর তুহীন। জনপ্রিয় গান দিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ব্যান্ডটি। তাদের উল্লেখযোগ্য গানগুলো হলো ‘আভাস’, ‘মানুষ-১’, ‘বাস্তব’, ‘অনাথ’, ‘ক্যামেরা’ এবং ‘সত্তা’।

/জেএইচ/