উদ্বোধনী আয়ে স্পাইডার ম্যানের ইতিহাস

উদ্বোধনী আয়ে স্পাইডার ম্যানের ইতিহাস
বিনোদন ডেস্ক

বক্স অফিসে আয়ে রেকর্ড গড়েছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির সপ্তাহান্তে বিশ্বজুড়ে ৯২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার আয় করেছে সিনেমাটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ হাজার ৩০০ কোটি টাকা। এর ফলে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে টম হল্যান্ড অভিনীত সিনেমাটি। এই তালিকার শীর্ষে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমাটি। যার উদ্বোধনী আয় ছিল প্রায় ১২২ কোটি ডলার। এটি ২০১৯ সালে মুক্তি পায়।
উত্তর আমেরিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা সিনেমার তালিকায়ও জায়গা করে নিয়েছে ব্র্যান্ড নিউ ডে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে সিনেমাটির উদ্বোধনী আয় হয়েছে ৩৫ কোটি ৫০ লাখ ডলার। এই তালিকাতেও শীর্ষে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। মুক্তির প্রথম সপ্তাহান্তে উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটি আয় করেছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার।
আন্তর্জাতিক বাজার থেকেও দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি। বিশ্বের ৭৩ হাজারের বেশি পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটির আয় হয়েছে ৫৭ কোটি ২০ লাখ ডলার। আন্তর্জাতিক বাজারে আয়ে সবচেয়ে বড় অবদান চীনের। দেশটিতে উদ্বোধনী সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে ১২ কোটি ১০ লাখ ডলার। আর যুক্তরাজ্যে আয় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ডলার।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনাপ্রবাহ ঘিরেই এগিয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’র গল্প। এবারও স্পাইডার-ম্যান চরিত্রে দেখা গেছে টম হল্যান্ডকে।
মুক্তির পর সিনেমাটি দর্শক ও ক্রিটিক দুই মহল থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। অনেক ক্রিটিক বলছেন, স্পাইডার-ম্যান চরিত্রে এটিই টম হল্যান্ডের সেরা অভিনয়।

লন্ডনে নচিকেতার সঙ্গে গাইবেন জয়