যে সিনেমার জন্য কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক

মুক্তির আগে বিতর্কের মুখে পড়ে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম অভিনীত সিনেমা ‘হক’। মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত, শরিয়া আইনকে অবমাননাকর ও নারীবিরোধী মনোভাবের অভিযোগে সিনেমাটির মুক্তির স্থগিতাদেশ চেয়ে ইন্দোর হাইকোর্টে রিট করা হয়। তবে সকল জটিলতা কাটিয়ে মুক্তির পর সিনেমাটি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির পরিচালক সুপর্ণ এস ভার্মা জানিয়েছেন, এই সিনেমার প্রতিটি দৃশ্য বাস্তবসম্মত করতে তাদের টিমকে কঠোর পরিশ্রম ও গবেষণা করতে হয়েছে।
তিনি জানান, ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। সত্তরের দশকের পটভূমিতে এক লড়াকু নারীর চরিত্রে নিজেকে মানিয়ে নিতে ইয়ামি ব্যাপক পড়াশোনা করেছেন।
তার ভাষায়, আমরা প্রায় দেড় বছর ধরে ইসলামী আইনকানুন বোঝার চেষ্টা করেছি। এমনকি নিজের চরিত্রটিকে আরো গভীরভাবে ফুটিয়ে তুলতে ইয়ামি পবিত্র কোরআনও শিখেছিলেন।
বাস্তব ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে ‘হক’ সিনেমা। সাজিয়া নামের এক নারীকে কেন্দ্র করে এর পটভূমি। তার স্বামী অন্য একজনকে বিয়ে করার পর ভরণপোষণ দিতে অস্বীকার করলে আইনি লড়াই শুরু করেন সাজিয়া। এছাড়াও সিনেমাটিতে লিঙ্গ বৈষম্য, ন্যায়বিচার ও ব্যক্তিগত মর্যাদার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলো এই ছবিতে বলিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে।
২০২৫ সালের নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সে সময় সিনেমাটি বেশ আলোচনার জন্ম দেয়। এরপর ২০২৬ সালের ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে আসার পর এটি আরো বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে গেছে। বর্তমানে জনপ্রিয় স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে দর্শকরা চলচ্চিত্রটি দেখতে পাচ্ছেন। সিনেমাটিতে ইয়ামি গৌতমের বিপরীতে অভিনয় করেছেন ইমরান হাশমি।
সূত্র: এনডিটিভি