১১ দিনেই ১০০ কোটি রুপি আয়ের পথে শাহিদ কাপুরের ‘ককটেল ২’

বিনোদন ডেস্ক

পরিচালক হোমি আদাজানিয়া নির্মিত রোমান্টিক চলচ্চিত্র ‘ককটেল ২’ সফলভাবে দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে। শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন অভিনীত সিনেমাটি সদ্য মুক্তিপ্রাপ্ত কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর কারণে কিছু শো হারালেও বক্স অফিসে পারফরম্যান্স স্থিতিশীল রেখেছে।
দীর্ঘ অপেক্ষার পর গত ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই ১৩.৫০ কোটি রুপি নেট আয় করে আলোচনায় আসে ‘ককটেল ২’। উদ্বোধনী সপ্তাহ শেষে দর্শকদের আগ্রহ অব্যাহত থাকায় সিনেমাটির আয় ধারাবাহিকভাবে বেড়েছে।
প্রায় ২ ঘণ্টা ২২ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে আধুনিক সম্পর্ক, ভালোবাসা এবং প্রতিশ্রুতির জটিলতা তুলে ধরা হয়েছে। গল্পে কলেজ জীবনের প্রেমিক-প্রেমিকা কুনাল (শাহিদ কাপুর) ও দিয়া রেড্ডি (রাশমিকা মান্দানা) দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ে নিয়ে দ্বিধায় পড়ে। ইতালির সিসিলিতে ছুটি কাটাতে গিয়ে তারা দিয়ার বন্ধু অ্যালির (কৃতি স্যানন) সঙ্গে দেখা করে। এরপর তিনজনের সম্পর্কের টানাপোড়েন ঘিরেই এগিয়ে যায় ছবির কাহিনী। লন্ডন ও কেপ টাউনের বিভিন্ন মনোরম লোকেশনে নির্মিত হয়েছে সিনেমাটির বেশির ভাগ দৃশ্য।
মুক্তির প্রথম সপ্তাহে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া ও মুখে মুখে প্রচারের সুবাদে আয় ধরে রাখতে সক্ষম হয়েছে সিনেমাটি। ১১তম দিনে দেশজুড়ে প্রায় ২,১৬৯টি শো-তে প্রদর্শিত হচ্ছে ‘ককটেল ২’। ট্রেড ওয়েবসাইট স্যাকনিঙ্কের লাইভ ট্র্যাকিং অনুযায়ী, ১১তম দিনে এখন পর্যন্ত সিনেমাটি প্রায় ৫৩ লাখ রুপি নেট আয় করেছে। এর ফলে ভারতের মোট নেট আয় বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৬৮ কোটি রুপি, আর সব মিলিয়ে আয় পৌঁছেছে ৯৯.৮৮ কোটি রুপিতে। তবে ১১তম দিনের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বক্স অফিস হিসাব এখনও প্রকাশ করা হয়নি।
২০১২ সালের জনপ্রিয় ‘ককটেল’ ছবির নস্টালজিয়াকে কাজে লাগিয়ে মুক্তির শুরু থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে ‘ককটেল ২’। প্রথম ও দ্বিতীয় সপ্তাহের আয় কেমন হলো, একনজরে দেখে নেওয়া যেতে পারে–
প্রথম সপ্তাহে বক্স অফিস পারফরম্যান্স
প্রথম দিন : ১৩.৫০ কোটি রুপি
দ্বিতীয় দিন: ১৬.২৫ কোটি রুপি
তৃতীয় দিন: ১৭.৭৫ কোটি রুপি
চতুর্থ দিন: ৬.৭৫ কোটি রুপি
পঞ্চম দিন: ৬.৭৫ কোটি রুপি
ষষ্ঠ দিন: ৫.২৫ কোটি রুপি
সপ্তম দিন: ৪.২৫ কোটি রুপি
প্রথম সপ্তাহ শেষে মোট আয়: ৭০.৫০ কোটি রুপি।
দ্বিতীয় সপ্তাহেও আয় স্থিতিশীল
অষ্টম দিন: ৪.০০ কোটি রুপি
নবম দিন: ৪.২৫ কোটি রুপি
দশম দিন: ৪.৪০ কোটি রুপি
১১তম দিনে লাইভ ট্র্যাকিং অনুযায়ী সিনেমাটি এখন পর্যন্ত ৫৩ লাখ রুপি নেট আয় করেছে। চূড়ান্ত হিসাব প্রকাশিত হলে মোট সংগ্রহে আরও পরিবর্তন আসতে পারে। ভারতে ১০০ কোটি নেট আয়ের মাইলফলকে পৌঁছাতে ককটেল ২ সিনেমাটির এখনও কিছুটা পথ বাকি থাকলেও, সব মিলিয়ে আয়ের হিসেবে এটি এর মধ্যেই ১০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে।

কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে ‘মুসাফির সুফিয়ানা’