পরিচালক হোমি আদাজানিয়া নির্মিত রোমান্টিক চলচ্চিত্র ‘ককটেল ২’ সফলভাবে দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে। শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন অভিনীত সিনেমাটি সদ্য মুক্তিপ্রাপ্ত কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর কারণে কিছু শো হারালেও বক্স অফিসে পারফরম্যান্স স্থিতিশীল রেখেছে।