তৃতীয় বিয়ে সারলেন আমির খান

তৃতীয় বিয়ে সারলেন আমির খান
বিনোদন ডেস্ক

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড সুপারস্টার আমির খান। রবিবার (৫ জুলাই) দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন করেছেন তিনি। জমকালো কোনো আয়োজন ছাড়াই দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। আমিরের মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এ খবরটি নিশ্চিত করেছেন।
এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান- জুনায়েদ খান, ইরা খান ও ছোট ছেলে আজাদ। এ ছাড়া আমিরের দীর্ঘদিনের বন্ধু ও বিখ্যাত চলচ্চিত্র ‘লগান’-এর পরিচালক আশুতোষ গোয়ারিকার এবং অভিনেত্রী এলি আব্রামও এই উদযাপনে শামিল হন। এর আগে আমির নিজেই জানিয়েছিলেন, বড় কোনো উৎসবের চেয়ে আইনি উপায়ে সই করে বিয়ে করা এবং পরে প্রিয়জনদের নিয়ে ছোট পরিসরে আনন্দ ভাগ করে নেওয়াটাই তার পছন্দ। নিজের সেই ভাবনার প্রতিফলন ঘটিয়েই আজ বিয়ের পর্বটি সম্পন্ন করলেন এ অভিনেতা।
আমির ও গৌরীর সম্পর্কের সূচনা অবশ্য বেশ আগে। প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও মাঝে দীর্ঘ বিরতি ছিল। পরবর্তীতে ২০২৪ সালে বেঙ্গালুরুতে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে তাদের নতুন করে যোগাযোগ তৈরি হয়, যা পরে ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। শুরুতে দূরত্বের সম্পর্ক থাকলেও প্রায় এক বছর আগে গৌরী তার আগের সংসারের সন্তানসহ মুম্বাইয়ে চলে আসেন এবং তারা একসঙ্গে বসবাস শুরু করেন।
গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে সংবাদমাধ্যমের সামনে গৌরীকে প্রথমবার পরিচয় করিয়ে দেন আমির। তখন তিনি জানিয়েছিলেন, জীবনের এ পর্যায়ে মানসিকভাবে অত্যন্ত সুখী ও স্থিতিশীল বোধ করছেন। সে সময় নতুন করে বিয়ের কথা নাকচ করলেও সময়ের ব্যবধানে সেই অবস্থান বদলে গত মাসে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন। গৌরী এর আগে একটি আন্তর্জাতিক হেয়ারকেয়ার প্রতিষ্ঠানে কাজ করলেও বর্তমানে ২৫ বছর পূর্ণ করা ‘আমির খান প্রোডাকশনস’-এর বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত পরিকল্পনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন, যা ২০০২ সালে বিচ্ছেদে রূপ নেয়; এই সংসারে জুনায়েদ ও ইরা নামের দুই সন্তান রয়েছে। এরপর ২০০৫ সালে তিনি বিয়ে করেন পরিচালক কিরণ রাওকে, যার সঙ্গে ২০১১ সালে সারোগেসির মাধ্যমে পুত্র আজাদের জন্ম হয়। ২০২১ সালে কিরণের সঙ্গেও বিচ্ছেদ ঘটে আমিরের। তবে পূর্বের দুই স্ত্রীর সঙ্গেই আমিরের বর্তমান সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। সন্তানদের যৌথ অভিভাবকত্বের পাশাপাশি কিরণ রাও এখনো আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য হিসেবে কাজ করছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘লাপাতা লেডিজ’ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন। শুধু তাই নয়, আমির, কিরণ ও রীনা—তিনজনেই এখনো সামাজিক সংগঠন পানি ফাউন্ডেশনের কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।

আমির খানের তৃতীয় বিয়ে রবিবার