শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা
সিজেডএন ডেস্ক

শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। নতুন একটি সিনেমার নাচের দৃশ্য ধারণের সময় আহত হন তিনি।
শনিবার (১ আগষ্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
এতে বলা হয়েছে, শারীরিকভাবে বেশ কঠিন একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন রাশমিকা। পরে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, তার হিপের একটি টেনডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের টেনডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক অনুশীলন করেন। তাই আগামী ছয় সপ্তাহ সব ধরনের শারীরিক পরিশ্রম ও পেশাগত কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেত্রীকে।
বর্তমানে একাধিক বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রাশমিকা। এর মধ্যে রয়েছে ‘রানাবালি’ এবং ‘মাইসা’ সিনেমা অন্যতম। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও বেশ কয়েকটি চুক্তিবদ্ধ কাজ রয়েছে তার।
বর্তমানে একসঙ্গে চারটি সিনেমার শুটিং করছেন এই অভিনেত্রী। এতে বাধ্যতামূলক এই বিশ্রাম তার চলমান প্রকল্পগুলোর সময়সূচিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাশমিকা মান্দানা কিংবা তার টিমের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

ভিন্ন রূপে চমকে দিলেন প্রিয়াঙ্কা

-CznNewsLab-2c9955-256x144.webp)

-CznNewsLab-5d5b56.jpg)