শিরোনাম

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল সবার আগে জানবেন যেভাবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
এসএসসি পুনঃনিরীক্ষণের ফল সবার আগে জানবেন যেভাবে
এসএসসি শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)। সকাল ১০টায় ফল প্রকাশের পর আবেদনকারীরা ঘরে বসেই তিনটি সহজ উপায়ে নিজেদের ফলাফল জানতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল বৃহস্পতিবার সকাল ১০টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সময়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদনকারীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

যেভাবে জানা যাবে পুনঃনিরীক্ষণের ফল

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল জানার জন্য আবেদনকারীদের তিনটি সুযোগ থাকছে। এগুলো হলো—

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট: নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখা যাবে।

মোবাইলে এসএমএস: পুনঃনিরীক্ষণের আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাঠানো হবে।

নির্ধারিত ওয়েবসাইট: অনলাইনে ফল জানতে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

পুনঃনিরীক্ষণের ফল কখন প্রকাশ হবে

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।

যেসব শিক্ষার্থী মূল ফলাফলে প্রত্যাশিত নম্বর বা গ্রেড না পেয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন, তারা নির্ধারিত সময়ের পর ওপরের যেকোনো পদ্ধতিতে ফলাফল যাচাই করতে পারবেন।

/এবি/