এসএসসি: বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার ৮৮.০৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হারের তুলনায় দেশের বাইরে থেকে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। দেশে গড় পাশের হার যেখানে ৬২ দশমিক ২৫ শতাংশ, বিপরীতে বিদেশের নয়টি কেন্দ্রে পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিলেন।
অন্যদিকে, বিদেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অংশ নেওয়া ৪০২ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫৪ জন উত্তীর্ণ হয়েছেন। ফলে এসব কেন্দ্রে পাসের হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক ০৬ শতাংশ। পরীক্ষায় ৪৮ জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন।
দেশের সামগ্রিক ফলাফলের তুলনায় বিদেশের কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের পাসের হার বেশি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ফল খারাপ করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী