এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য ১১ নির্দেশনা, পরীক্ষা কবে

সিটিজেন জার্নাল ডেস্ক

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পরীক্ষার্থীদের ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর সকালে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা। একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। ২ ডিসেম্বর সকালে বাংলা প্রথম ও বিকেলে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।
৩ ডিসেম্বর সকালে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং বিকেলে এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।
পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা
১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষায় ২৫ নম্বরের এমসিকিউ অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও এমসিকিউর ওএমআর শিট দেওয়া হবে। সকাল ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ করা হবে। সকাল ১০টা ৩০ মিনিটে এমসিকিউর উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে। তবে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এ কার্যক্রম সকাল ১০টা ২৫ মিনিটে সম্পন্ন হবে।
বেলা ২টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে বেলা ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও ওএমআর শিট দেওয়া হবে। বেলা ২টায় এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর ২টা ৩০ মিনিটে এমসিকিউর উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে। ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এ কার্যক্রম বেলা ২টা ২৫ মিনিটে সম্পন্ন হবে।
৪. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৫. পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৬. উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য ওএমআর ফরমে সঠিকভাবে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্রের মার্জিনে লেখা বা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় আগের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। শুধু অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৮. রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে।
১০. পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করা যাবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
১১. পরীক্ষাকেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো পরীক্ষার্থীও পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এসব পরীক্ষার্থীকে এক মাসের মধ্যে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে শিক্ষা বিভাগ।