শীর্ষে ঢাকা বোর্ড, অন্যগুলোর অবস্থা কেমন

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৬১ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী। অন্যদিকে, বরিশাল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৪৪ দশমিক ৮৪ শতাংশ পরীক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী ছিলেন। অর্থাৎ, এবার ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন।
সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, চলতি বছর এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৬১ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫১ দশমিক ৫৪, সিলেট শিক্ষা বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ, যশোর শিক্ষা বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬১ দশমিক ০৭ এবংকারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৬ শতাংশ পরীক্ষার্থী।
ফল জানবেন যেভাবে
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে হবে। এ জন্য eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (প্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর) দিয়ে ফল ডাউনলোড করা যাবে।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd থেকে নিজেদের ফল জানতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
মুঠোফোনে খুদে বার্তায় ফল
ইন্টারনেট ছাড়াও মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে ফল জানা যাবে। এ জন্য যেকোনো মুঠোফোন থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত পদ্ধতিতে বার্তা পাঠাতে হবে।
বার্তার ফরম্যাট হবে: HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026।
HSCHSC Result 2026: এইচএসসির ফলাফল অনলাইনে দ্রুত জানবেন যেভাবে
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে তাকে লিখতে হবে HSC DHA 123456 2026। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা সংবাদপত্রের কার্যালয় থেকে সরাসরি ফল সংগ্রহের সুযোগ নেই।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের নিয়ম ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়। পরে সেসব পরীক্ষা নেওয়া হয়।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে তাদের মধ্যে কয়েকজন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

এইচএসসিতে ফেল করেছেন প্রায় অর্ধেক শিক্ষার্থী