নির্বাচন উপলক্ষে ঢাবির পরীক্ষা স্থগিত

নির্বাচন উপলক্ষে ঢাবির পরীক্ষা স্থগিত
ঢাবি প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল পরীক্ষা ১ দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদি শেখর চক্রবর্তীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) তারিখের পূর্বনির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউটের পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।