শিরোনাম

১৬ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
১৬ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার
১৬ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময় পর্যন্ত বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে। বুধবার (২৯ জুলাই) অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই প্রস্তাব অনুমোদন করেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত হয়।

ওই সিদ্ধান্তের আলোকে মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়, বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে সরকার-টু-সরকার (জি-টু-জি) মেয়াদি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচীন, ভারতের আইওসিএল, থাইল্যান্ডের ওকিউটি, ইন্দোনেশিয়ার বিএসপি এবং চীনের ইউনিপেক নামের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে এসব জ্বালানি তেল কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৮৮ কোটি ৫২ লাখ টাকা।

/এফআর/