আজকের স্বর্ণের দাম: ২৩ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
আজ স্বর্ণ ও রূপার ভরি কত
স্বর্ণ ও রূপার আজকের দর। ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণ ও রূপার গহনার দামে আজ কী পরিবর্তন এসেছে, তা জানতে ক্রেতাদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম কত, ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কত এবং রূপার গহনার দামই বা কত—এসব তথ্য থাকছে এই প্রতিবেদনে। যারা আজ স্বর্ণ বা রূপার গহনা কিনতে চান, তাদের জন্য বাজারদরের সর্বশেষ আপডেট একসঙ্গে তুলে ধরা হলো।

দেশের বাজারে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা প্রতি ভরি।

বাজুস জানিয়েছে, স্বর্ণের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা, কারুকাজ ও মানভেদে মজুরির পরিমাণ কম বা বেশি হতে পারে।

রুপার বর্তমান দাম

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে বিভিন্ন মানের রুপার দামও নির্ধারিত রয়েছে।

- ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৫ হাজার ১৩২ টাকা

- ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৪ হাজার ৯৫৭ টাকা

- ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৪ হাজার ২৫৭ টাকা

- সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা: ৩ হাজার ২০৮ টাকা

/এবি/