শিরোনাম

‘কোনো মাফিয়ার হাতে ইসলামী ব্যাংক তুলে দিতে চাই না’

নিজস্ব প্রতিবেদক
‘কোনো মাফিয়ার হাতে ইসলামী ব্যাংক তুলে দিতে চাই না’
ইসলামী ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানবন্ধনে দাঁড়িয়েছে ব্যাংকটির গ্রাহকরা। ছবি: সিটিজেন জার্নাল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অর্থ পাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. এম. জুবায়দুর রহমানের পদত্যাগ, ব্যাংকের কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধ ও এমডি মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ব্যাংকটির গ্রাহকরা।

রবিবার (২৪ মে) মতিঝিলে ইসলাম ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

সমাবেশে মুজাহিদুল ইসলাম নামে এক গ্রাহক বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের ভূমিকা অনন্য। সর্বক্ষেত্রে বিনিয়োগে অগ্রগামী হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছে। সতুরাং এই ব্যাংককে ধ্বংস করার পায়তাঁরা সহ্য করা হবে না। আমরা কোনো মাফিয়ার হাতে ব্যাংক তুলে দিতে চাই না।


প্রতিবাদী কণ্ঠে শামীম হাসনাইন বলেন, ব্যাংকের দুঃসময়ের পরীক্ষিত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে, তিনি যেন পুনরায় যোগ না দিতে পারেন তার জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে। ছিনিমিন করা হলে পুরো পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে।

আইনজীবী ওমর ফারুক বলেন, এদেশের আপামর জনসাধরণ ইসলামী ব্যাংকের সঙ্গে জড়িত। সরকার যদি এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিবো। ইসলামী ব্যাংক কোনো ব্যক্তির প্রতিষ্ঠান নয়, ইসলামী ব্যাংক ১৮ কোটি মানুষের ব্যাংক। অবৈধ্য কাজে লিপ্ত হয়ে কোনো স্বৈরাচার টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবে না

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দাবি না মানা হলে গ্রাহকের আমানত সুরক্ষার জন্য ঈদের পর সারাদেশে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন শতাধিক গ্রাহক।

/এসআর/