শিরোনাম

যুদ্ধের পর দেশে এলো প্রথম অকটেনবাহী জাহাজ

চট্টগ্রাম সংবাদদাতা
যুদ্ধের পর দেশে এলো প্রথম অকটেনবাহী জাহাজ
অয়েল ট্যাঙ্কার ‘এমটি সেন্ট্রাল স্টোর’। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ২৬ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ‘এমটি সেন্ট্রাল স্টোর’ নামের এ অয়েল ট্যাঙ্কারটি বন্দরে এসে পৌঁছায়।

জানা গেছে, মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন অকটেন নিয়ে গতকাল বুধবার রাত সাড়ে আটটায় বন্দরের বহির্নোঙরে আসে মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী এ জাহাজ। ১৮৩ দশমিক ৬ মিটার দীর্ঘের জাহাজটি বন্দরের ৫ নম্বর ডলফিন অয়েল জেটিতে ভেড়ানো হবে। এরপর ডিপোতে খালাস শুরু করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি ভিটল এই চালান সরবরাহ করেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘মালয়েশিয়া থেকে আসা অকটেনবাহী ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। জ্বালানিবাহী ট্যাঙ্কার বার্থিংয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তাই দ্রুতই খালাস শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘চলতি মাসের ১৫ তারিখের মধ্যে আরও পাঁচটি জাহাজ বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।’

/এফআর/