রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২৮
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন, ২টি চাকু, ১টি বাস, ৯টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লক্ষ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৬৭ জন, ওয়ারী বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মিরপুর বিভাগে ১০২ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৬৩ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন ও সিটিটিসি বিভাগে ১ জন রয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/