রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৬৫

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৬৪৩ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট, ১১ টি মোবাইল ফোন ও ১ টি ট্রাক উদ্ধার করা হয়।
আকতার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, তেজগাঁও বিভাগে ৮৩ জন, মিরপুর বিভাগে ১০৯ জন, গুলশান বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ২৭ জন, গোয়েন্দা বিভাগে ৩ জন ও সিটিটিসি বিভাগে ১ জন রয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৪৮