রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫০৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৩, লালবাগ বিভাগ ৫২, ওয়ারী বিভাগ ৫২, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ৯৯, মিরপুর বিভাগ ১১৪, গুলশান বিভাগ ৩৭, উত্তরা বিভাগ ৩৮ ও গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪ পিস ইয়াবা, দুইটি সুইচ গিয়ার, একটি ব্যানার, ছয়টি মুখোশ, ১১টি মোবাইলফোন, ৫ হাজার ১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪